, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দামুড়হুদায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে শ্বশুর দর্শনাবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন নতুন উপজেলা গঠনের ঘোষণার দাবি চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন চুয়াডাঙ্গায় গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু চুয়াডাঙ্গায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ ওষুধ ও মাদকদ্রব্য উদ্ধার দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে চার জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দামুড়হুদায় অবৈধ বাঁধ অপসারণ ও চায়না দুয়ারি জালের বিরুদ্ধে কঠোর অভিযানে জাল ধ্বংস দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত চুয়াডাঙ্গায় গোপনে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি,৩০ হাজার টাকা জরিমানা

জীবননগরে বিএনপি নেতা সেলিম সিদ্দিকীর কবর জেয়ারত করলেন মাহমুদ হাসান খান বাবু

  • প্রকাশের সময় : ০১:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ১২৫ পড়া হয়েছে

জীবননগরে প্রয়াত বিএনপি নেতা সেলিম সিদ্দিকীর কবর জেয়ারত ও পরিবারের সদস্যদের খোঁজ নিলেন জেলা বিএনপির সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মাহমুদ হাসান খান বাবু। শনিবার দুপুরে বকুন্ডিয়া গ্রামে হাসাদাহ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সেলিম সিদ্দিকীর কবর জেয়ারত করেন এবং সেলিম সিদ্দিকীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। পরে তিনি সেলিম সিদ্দিকীর বাড়িতে যান। পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।
পরিবারের সদস্যের সাথে সাক্ষাতের সময় বাবু খান বলেন, দলের নিবেদিত প্রাণ কর্মী সেলিম সিদ্দিকী বিএনপির জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার মৃত্যুতে বিএনপি পরিবার গভীরভাবে শোকাহত। তিনি আশ্বাস দেন, দলের পক্ষ থেকে মরহুমের পরিবারের পাশে সবসময় সহযোগিতা থাকবে। কবর জেয়ারত সময় মাহমুদ হাসান খান বাবুর সাথে ছিলেন, জীবননগর উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, হাসাদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, হাসাদাহ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, হাসাদহ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।

জনপ্রিয়

দামুড়হুদায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে শ্বশুর

জীবননগরে বিএনপি নেতা সেলিম সিদ্দিকীর কবর জেয়ারত করলেন মাহমুদ হাসান খান বাবু

প্রকাশের সময় : ০১:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫