, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গার কুড়ুলগাছি গ্রামের কৃতী সন্তান তারিকুল পাবনা সদর থানার নতুন ওসি পাবনা সদর থানাকে সম্পূর্ণ মাদক ও দুর্নীতিমুক্ত করা হবে: ওসি তারিকুল চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ ফেয়ারডিল ও মাদক বহনকারী প্রাইভেটকার সহ- দুই মাদক কারবারি আটক চুয়াডাঙ্গায় ফুয়েল কার্ড নেওয়ার জন্য উপচে পড়া ভিড়, একবারে কেনা যাবে যত টাকার তেল চুয়াডাঙ্গায় তেল কিনতে লাগবে ‘ফুয়েল কার্ড’ চুয়াডাঙ্গা সহ-১১ জেলায় নতুন ডিসি চুয়াডাঙ্গায় এক নারীর সহযোগিতায় আরেক নারীকে দলবদ্ধ ধর্ষণ চুয়াডাঙ্গায় পুঁতে রাখা ৭ মাইন নিষ্ক্রিয়:আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী সৃষ্টি বাগানের গাছ কেটে লুটপাট,সম্পত্তি দখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন চুয়াডাঙ্গায় আ’লীগ কার্যালয়কে অবমুক্ত ঘোষণা, পতাকা উত্তোলন: ছড়িয়েছে ভিডিও

চুয়াডাঙ্গার কুড়ুলগাছি গ্রামের কৃতী সন্তান তারিকুল পাবনা সদর থানার নতুন ওসি

  • প্রকাশের সময় : এক মিনিট আগে
  • ১১ পড়া হয়েছে

শিমুল রেজা

পাবনা সদর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. তারিকুল ইসলাম। এর আগে তিনি হিমায়েতপুর পুলিশ ফাঁড়িতে ইন্সপেক্টর (নিরস্ত্র) হিসেবে কর্মরত ছিলেন। জনস্বার্থ ও প্রশাসনিক প্রয়োজনের কথা বিবেচনা করে তাকে এ পদে বদলি করা হয়েছে।

গত বুধবার (২৫ মার্চ) পাবনা পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বদলির আদেশ অবিলম্বে কার্যকর হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করা এবং থানার কার্যক্রমে গতি আনতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন দায়িত্বে ওসি তারিকুল ইসলাম থানার সার্বিক কার্যক্রম তদারকির পাশাপাশি জনসেবামূলক কার্যক্রম আরও জোরদার করার উদ্যোগ নেবেন।

মঙ্গলবার (৩১ মার্চ) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার পর ওসি তারিকুল ইসলাম বলেন, পাবনা সদর থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদানের পর আমার প্রথম লক্ষ্য হলো এই থানাকে সাধারণ মানুষের আস্থার ঠিকানায় পরিণত করা। আমি স্পষ্ট করে বলতে চাই, পাবনা সদর থানাকে সম্পূর্ণ মাদক ও দুর্নীতিমুক্ত করা হবে। এখানে অনিয়মের কোনো স্থান নেই।

তিনি আরও বলেন, সাধারণ মানুষ যাতে কোনো ভোগান্তি ছাড়াই দ্রুত পুলিশি সেবা পায়, তা নিশ্চিত করাই আমার প্রধান অঙ্গীকার। আপনাদের মনে রাখতে হবে, পুলিশ জনগণের শত্রু নয়, বরং সেবক। পুলিশের দরজা সাধারণ মানুষের জন্য ২৪ ঘণ্টা খোলা থাকবে।

কঠোর হুঁশিয়ারি দিয়ে ওসি তারিকুল ইসলাম বলেন, যারা অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবেশ ধ্বংস করছে, সেই ‘বালু খেকোদের’ বিরুদ্ধে আমাদের অভিযান হবে আপসহীন। আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ কাউকে দেওয়া হবে না। এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং সন্ত্রাস ও কিশোর গ্যাং নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি।

তিনি আরও বলেন, আমরা চাই একটি শান্তিময় পাবনা। কোনো অপরাধী ছাড় পাবে না, আবার কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হয়, সেদিকেও আমার তীক্ষ্ণ নজর থাকবে। আমি আপনাদেরই সন্তান, আপনাদের সেবক হয়ে কাজ করতে চাই। সুন্দর ও নিরাপদ পাবনা গড়তে আমি আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

চুয়াডাঙ্গার কুড়ুলগাছিবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও শুভকামনা রইলো

চুয়াডাঙ্গার কুড়ুলগাছি গ্রামের কৃতী সন্তান তারিকুল পাবনা সদর থানার নতুন ওসি

চুয়াডাঙ্গার কুড়ুলগাছি গ্রামের কৃতী সন্তান তারিকুল পাবনা সদর থানার নতুন ওসি

প্রকাশের সময় : এক মিনিট আগে