, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দামুড়হুদায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে শ্বশুর দর্শনাবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন নতুন উপজেলা গঠনের ঘোষণার দাবি চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন চুয়াডাঙ্গায় গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু চুয়াডাঙ্গায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ ওষুধ ও মাদকদ্রব্য উদ্ধার দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে চার জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দামুড়হুদায় অবৈধ বাঁধ অপসারণ ও চায়না দুয়ারি জালের বিরুদ্ধে কঠোর অভিযানে জাল ধ্বংস দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত চুয়াডাঙ্গায় গোপনে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি,৩০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চলন্ত ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু

  • প্রকাশের সময় : ১২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৯১ পড়া হয়েছে

আজাদ হোসেন,

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চলন্ত ট্রেনে কাটা পড়ে সোহেল (৪৫) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৯ টা থেকে ১১ টার মধ্যে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে রেলওয়ে সূত্র জানিয়েছে। আলমডাঙ্গা স্টেশনের ডাউন লাইনের সিগন্যালের নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত সোহেল আলমডাঙ্গা পৌর এলাকার সোহাগ মোড়ের নেপাল আলীর ছেলে। স্হানীয় সূত্রে জানা যায়, সোহেল দীর্ঘ দিন ধরে মাদকাসক্ত ছিলো। এদিনও তিনি মাদক সেবনের উদ্দেশ্যে রেলস্টেশন এলাকায় যান। ওই দিন রাত আনুমানিক ১১টার দিকে একজন ব্যক্তি রেলস্টেশনে এসে সহকারী স্টেশন মাস্টার রোজদার আলীকে জানান, সিগনালের কাছাকাছি রেললাইনের ওপর একটি ট্রেনে কাটা মরদেহ পড়ে আছে। খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ এবং চুয়াডাঙ্গা জিআরপি (রেলওয়ে পুলিশ) ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। সহকারী স্টেশন মাস্টার রোজদার আলী জানান, সোমবার রাত ৯টার দিকে রূপসা আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটি স্টেশন অতিক্রম করে। এরপর রাত সাড়ে ১০ টার দিকে রকেট মেইল ট্রেনটি যায়। প্রাথমিকভাবে ধারণা হচ্ছে, এই দুই ট্রেনের যেকোন একটির ধাক্কায় সোহেলের মৃত্যু হয়েছে। চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জগদীশ চন্দ্র বসু জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

জনপ্রিয়

দামুড়হুদায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে শ্বশুর

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চলন্ত ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু

প্রকাশের সময় : ১২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫