, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত চুয়াডাঙ্গায় হামের উপসর্গে আক্রান্ত ৩, রোগী ভর্তি: পরিস্থিতি সামাল দিতে আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত সকলের সহযোগিতায় একটি আধুনিক উন্নত চুয়াডাঙ্গা গড়তে পারব : নবাগত জেলা প্রশাসক মিজ্ লুৎফন নাহার চুয়াডাঙ্গায় একই ব্যক্তির নামে দুটি মাজার! জনমনে নানা প্রশ্ন টানা তাপপ্রবাহে অতিষ্ঠ সীমান্তবর্তী চুয়াডাঙ্গার মানুষ অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় দামুড়হুদায় পেঁয়াজের দামে হতাশ চাষিরা, গুনতে হচ্ছে লোকসান চুয়াডাঙ্গার ৪ উপজেলায় ৫০ হাজার ফুয়েল কার্ড বিতরণ: শুক্রবার জেলার যে সকল পাম্পে আজ তেল বিতরণ করা হবে চুয়াডাঙ্গায় ছাত্রদলের মতবিনিময় সভায় শরীফুজ্জামান শরীফ ঝিনাইদহে বিপন্ন মেছো বিড়ালের দুটি শাবক উদ্ধার, নিরাপদে অবমুক্ত

চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ ওষুধ ও রি-এজেন্ট রাখায় ৭৫ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : ১১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • ১৩৪ পড়া হয়েছে

মিনারুল ইসলাম,

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল রোড এলাকায় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে তদারকিমূলক অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৯ই সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

তিনি জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল রোড এলাকায় বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে তদারকি শুরু করা হয়।

তদারকিকালে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ফ্রিজে সংরক্ষণ ও ব্যবহার করার কারণে শহিদুল হক বিশ্বাসের প্রতিষ্ঠান ডিজিটাল মডার্ন ডায়াগনস্টিক সেন্টারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপক যন্ত্র রাখার কারণে আজগর আলী বিশ্বাসের প্রতিষ্ঠান সিটি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয় ৫০ হাজার টাকা।

এসময় চিকিৎসা প্রতিষ্ঠানসমূহের প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা, মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপক যন্ত্র ও রিএজেন্ট ব্যবহার না করা এবং অন্যান্য ত্রুটি দ্রুত সংশোধন করার নির্দেশনা প্রদান করা হয়।

পরিবেশে অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাস, পৌর স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি টিম অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ ওষুধ ও রি-এজেন্ট রাখায় ৭৫ হাজার টাকা জরিমানা

প্রকাশের সময় : ১১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫