, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য রাখার অপরাধে ৫ মাদকসেবীকে কারাদণ্ড দীর্ঘ এক যুগ ধরে নির্বাচন বন্ধ ও অবিলম্বে প্রশাসক নিয়োগ ও নির্বাচন দাবিতে হাউলী ইউনিয়নে মানববন্ধন জীবননগর বিএনপি নেতা ময়েনের নামে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন চুয়াডাঙ্গার পরিত্যক্ত জেলখানার নীরব আর্তনাদ চুয়াডাঙ্গায় জামায়াত কর্মী হত্যা মামলার মূল হোতা মেহেদী হাসানসহ তিনজন গ্রেপ্তার কুষ্টিয়ায় ওসির ভয়ে ডিসির কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন এক ব্যবসায়ী চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, জামায়াত আমিরের ভাই নিহত চুয়াডাঙ্গায় জামায়াত-বিএনপির তুমুল সংঘর্ষ, নিহত ১ আহত ৫ কুষ্টিয়ায় বাউল সম্রাট লালন সাঁইজির আখড়াবাড়ীতে দোল উৎসবের প্রস্তুতি শেষ চুয়াডাঙ্গায় ফসলের মাঠে ল্যান্ড মাইন সদৃশ বস্তু, উদ্ধার কাজ করেছে যৌথবাহিনী

চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য রাখার অপরাধে ৫ মাদকসেবীকে কারাদণ্ড

  • প্রকাশের সময় : ৬ মিনিট আগে
  • ২২ পড়া হয়েছে
শিমুল রেজা
চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫ মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার ৫ মার্চ সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত উপজেলার গোবিন্দহুদা গ্রামে অভিযান পরিচালনা করেন, চুয়াডাঙ্গা জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক কবির উদ্দিন তালুকদার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে,২০১৮ ধারায় প্রত্যেককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- দামুড়হুদা উপজেলার নাপিতখালী গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে আব্দুস সালাম (৪২), দামুড়হুদা খাঁনপাড়ার আনসার আলীর ছেলে কাবিল উদ্দিন (৪০), মুক্তারপুর গ্রামের দবির উদ্দিনের ছেলে জামাত আলী (৫৭), একই গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে রহিম মিয়া (৩৫) এবং গোবিন্দহুদা গ্রামের মনোয়ার হোসেনের ছেলে আনারুল শেখ (৪৫)।
অভিযান সূত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়। স্থানীয়ভাবে তারা দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।
চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক কবির উদ্দিন তালুকদার বলেন,সমাজ থেকে মাদক নির্মূলে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলের লড়াইয়ে কোনো প্রভাবশালী বা অপরাধীকে ছাড় দেওয়া হবে না। সমাজকে মাদকমুক্ত রাখতে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের কার্যক্রম নিয়মিত চলবে
জনপ্রিয়

চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য রাখার অপরাধে ৫ মাদকসেবীকে কারাদণ্ড

চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য রাখার অপরাধে ৫ মাদকসেবীকে কারাদণ্ড

প্রকাশের সময় : ৬ মিনিট আগে