, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কৃষিই দেশের অর্থনীতির চাবিকাঠি কৃষক বাঁচাতে খাল খননের বিকল্প নেই : পানিসম্পদ মন্ত্রী দামুড়হুদায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে শ্বশুর দর্শনাবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন নতুন উপজেলা গঠনের ঘোষণার দাবি চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন চুয়াডাঙ্গায় গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু চুয়াডাঙ্গায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ ওষুধ ও মাদকদ্রব্য উদ্ধার দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে চার জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দামুড়হুদায় অবৈধ বাঁধ অপসারণ ও চায়না দুয়ারি জালের বিরুদ্ধে কঠোর অভিযানে জাল ধ্বংস দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

চুয়াডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

  • প্রকাশের সময় : ০৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • ১৬০ পড়া হয়েছে

শিমুল রেজা
সমবায় খাতকে আধুনিক ও গতিশীল করার প্রত্যয়ে চুয়াডাঙ্গায় নানা আয়োজনে উদযাপিত হয়েছে ৫৪ তম জাতীয় সমবায় দিবস। দিবসের মূল প্রতিপাদ্য ছিল ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’। শনিবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে সমবায় অফিসের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের কোর্ট মোড় ঘুরে শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,“দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে সমবায় একটি গুরুত্বপূর্ণ অংশীদার। সম্মিলিত ভাবে কাজ করলে বড় বড় কাজ সহজে সম্পন্ন করা সম্ভব হয়। কৃষিসহ অন্যান্য খাতেও সমবায়ের মাধ্যমে টেকসই উন্নয়ন অর্জন করা যায়।” পৌর কলেজের শিক্ষক আয়েশা আক্তার রিতার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা কাজী বাবুল হোসেন। সমবায়ী আব্দুল আলিম, মোক্তার হোসেন। জেলায় বর্তমানে ১৩টি কেন্দ্রীয় ও ১ হাজার ৬৩০ টি প্রাথমিক সমবায় সমিতি রয়েছে। এ সকল সমিতিতে ৬৪ হাজার ২৯০ জন সদস্য রয়েছেন। যাদের সংগৃহীত মূলধন ৭ কোটি ৩৭ লাখ টাকা।

অনুষ্ঠান শেষে বিভিন্ন সমবায় সমিতির সেরা সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

জনপ্রিয়

কৃষিই দেশের অর্থনীতির চাবিকাঠি কৃষক বাঁচাতে খাল খননের বিকল্প নেই : পানিসম্পদ মন্ত্রী

চুয়াডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

প্রকাশের সময় : ০৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫