, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুষ্টিয়ায় ওসির ভয়ে ডিসির কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন এক ব্যবসায়ী চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, জামায়াত আমিরের ভাই নিহত চুয়াডাঙ্গায় জামায়াত-বিএনপির তুমুল সংঘর্ষ, নিহত ১ আহত ৫ কুষ্টিয়ায় বাউল সম্রাট লালন সাঁইজির আখড়াবাড়ীতে দোল উৎসবের প্রস্তুতি শেষ চুয়াডাঙ্গায় ফসলের মাঠে ল্যান্ড মাইন সদৃশ বস্তু, উদ্ধার কাজ করেছে যৌথবাহিনী কার্পাসডাঙ্গায় হিরন বিশ্বাসের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কুষ্টিয়ায় এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৫ ভূমিকম্পে কেঁপে উঠল চুয়াডাঙ্গাসহ দেশের বিভিন্ন স্থান চুয়াডাঙ্গা জেলা শাখার  ছাত্রশিবির সভাপতি হলেন সাগর, সেক্রেটারি মাসুম বিল্লাহ

চুয়াডাঙ্গায় জামায়াত-বিএনপির তুমুল সংঘর্ষ, নিহত ১ আহত ৫

  • প্রকাশের সময় : ২২ ঘন্টা আগে
  • ১৩ পড়া হয়েছে
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহে পূর্ব শত্রুতার জেরে স্থানীয় জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। গতকাল শনিবার ইফতারের পরে হাসাদাহ মডেল কামিল মাদ্রাসার সামনে এই ঘটনা ঘটে। এতে জামায়াত ইসলামির ১ জন নিহত আহত ৩ ও বিএনপির ২ জন আহত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় গুরুতর আহতদের জীবননগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে জামায়াতে ইসলামীর একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আহতরা হলেন, জীবননগর উপজেলার সুটিয়া গ্রামের মৃত ওহাবের ছেলে হাফিজুর রহমান (৪৫), মফিজুর রহমান (৪০) ও একই গ্রামের মৃত গোপাল মন্ডলের ছেলে খায়রুল ইসলাম (৫০), মেহেদী হাসান ও তার পিতা জসিম উদ্দীন।
আহতদের মধ্যে হাফিজুরের অবস্থা আশংকা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে নেওয়ার পথে বাঁকা ইউনিয়ন জামায়াতের আমির মফিজুর রহমানের বড় ভাই মফিজুর রহমান (৪০) মৃত্যু হয়
গতকাল শনিবার সন্ধ্যা থেকে হাসাদাহ বাজার এলাকার অবস্থা থমথমে বিরাজ করছিলো। জামায়াত ও বিএনপি মুখোমুখি অবস্থান নেওয়ায় এলাকায় আতঙ্ক বিরাজ করছিলো। যে কোন সময় একটি বড় ধরনের রক্তক্ষয়ী ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছিলেন স্থানীয়রা।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন জীবননগর থানা পুলিশের একটি টিম। জীবননগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সোলাইমান শেখ বলেন, হাসাদহে জামায়াত ও বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল আছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তবে পরিবেশ এখন অনেকটা শান্ত আছে।

কুষ্টিয়ায় ওসির ভয়ে ডিসির কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন এক ব্যবসায়ী

চুয়াডাঙ্গায় জামায়াত-বিএনপির তুমুল সংঘর্ষ, নিহত ১ আহত ৫

প্রকাশের সময় : ২২ ঘন্টা আগে