, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় জামায়াত কর্মী হত্যা মামলার মূল হোতা মেহেদী হাসানসহ তিনজন গ্রেপ্তার কুষ্টিয়ায় ওসির ভয়ে ডিসির কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন এক ব্যবসায়ী চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, জামায়াত আমিরের ভাই নিহত চুয়াডাঙ্গায় জামায়াত-বিএনপির তুমুল সংঘর্ষ, নিহত ১ আহত ৫ কুষ্টিয়ায় বাউল সম্রাট লালন সাঁইজির আখড়াবাড়ীতে দোল উৎসবের প্রস্তুতি শেষ চুয়াডাঙ্গায় ফসলের মাঠে ল্যান্ড মাইন সদৃশ বস্তু, উদ্ধার কাজ করেছে যৌথবাহিনী কার্পাসডাঙ্গায় হিরন বিশ্বাসের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কুষ্টিয়ায় এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৫ ভূমিকম্পে কেঁপে উঠল চুয়াডাঙ্গাসহ দেশের বিভিন্ন স্থান

চুয়াডাঙ্গায় জামায়াত কর্মী হত্যা মামলার মূল হোতা মেহেদী হাসানসহ তিনজন গ্রেপ্তার

  • প্রকাশের সময় : ৯ ঘন্টা আগে
  • ৬ পড়া হয়েছে
 নজরুল ইসলাম
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ এলাকায় জামায়াত–বিএনপি সংঘর্ষে জামায়াত কর্মী হাফিজুর রহমান হত্যার ঘটনায় মামলার মূল পরিকল্পনাকারীসহ তিন আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জানা গেছে, শনিবার জীবননগর থানা–পুলিশ মামলার দুই আসামি আব্দুস সালাম ও জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে। এর পর সোমবার (০২ মার্চ) ভোরে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সাব-ইন্সপেক্টর আশরাফের নেতৃত্বে একটি দল দামুড়হুদা উপজেলার জয়রামপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে হত্যাকাণ্ডের মূল আসামি হাসাদহ বাজার পাড়ার জসীমউদ্দীনের ছেলে মেহেদী হাসান (৩৫)কে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ সূত্র জানিয়েছে, গ্রেপ্তার মেহেদী হাসানকে সোমবার দুপুরে আদালতে উপস্থাপন করা হলে আদালত তাকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন। হাফিজুর রহমান হত্যা মামলায় নিহতের ভাই আমির হোসেন মোট ৯ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছিলেন।
হত্যাকাণ্ডের পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টহল জোরদার করা হয়েছে।

চুয়াডাঙ্গায় জামায়াত কর্মী হত্যা মামলার মূল হোতা মেহেদী হাসানসহ তিনজন গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় জামায়াত কর্মী হত্যা মামলার মূল হোতা মেহেদী হাসানসহ তিনজন গ্রেপ্তার

প্রকাশের সময় : ৯ ঘন্টা আগে