, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দামুড়হুদায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে শ্বশুর দর্শনাবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন নতুন উপজেলা গঠনের ঘোষণার দাবি চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন চুয়াডাঙ্গায় গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু চুয়াডাঙ্গায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ ওষুধ ও মাদকদ্রব্য উদ্ধার দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে চার জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দামুড়হুদায় অবৈধ বাঁধ অপসারণ ও চায়না দুয়ারি জালের বিরুদ্ধে কঠোর অভিযানে জাল ধ্বংস দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত চুয়াডাঙ্গায় গোপনে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি,৩০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গায় গাঁজাসহ দুই যুবক গ্রেফতার ভ্রাম্যমাণ আদালত কর্তৃক অর্থদন্ড

  • প্রকাশের সময় : ০৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • ১১৬ পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় গাঁজাসহ দুই যুবককে হাতেনাতে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের প্রত্যেককে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। রবিবার দুপুর ( ৭ সেপ্টেম্বর) ১২ টার দিকে চুুয়াডাঙ্গা সদর থানাধীন চুুয়াডাঙ্গা হকপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। একইদিন বিকেলে চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সাজাপ্রাপ্ত সুজয় দাস (২৫) চুয়াডাঙ্গা সদর উপজেলার ইসলামপাড়া গ্রামের শ্রী জগো কুমার দাস ও শ্রীমতি চন্দনী রানী দাসের ছেলে। অন্যদিকে সাজাপ্রাপ্ত রিদয় মিয়া (২৬) চুয়াডাঙ্গা সদর উপজেলার মাস্টারপাড়া গ্রামের মোঃ রজব আলী ও সেলিনা বেগমের ছেলে। অভিযান চলাকালে তাদের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আশিস মোমতাজ এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আশিস মোমতাজের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা শহরের হকপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় তাদেরকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেন। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের পরিদর্শক বদরুল হাসানসহ অধিদপ্তরের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

দামুড়হুদায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে শ্বশুর

চুয়াডাঙ্গায় গাঁজাসহ দুই যুবক গ্রেফতার ভ্রাম্যমাণ আদালত কর্তৃক অর্থদন্ড

প্রকাশের সময় : ০৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫