, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জীবননগরে রমজানের দ্বিতীয়দিনেই কাঁচাবাজারে অস্বস্তি বেগুনের দাম বেড়েছে দ্বিগুণ, শশা ও লেবুর দাম আকাশ ছোঁয়া চুয়াডাঙ্গায় রেললাইনের ৬ ইঞ্চি ভাঙ্গা অংশ দিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় চলছে ট্রেন বড় দুর্ঘটনার শঙ্কা চুয়াডাঙ্গায় পুকুর থেকে নবজাতকের ভাসমান মরদেহ উদ্ধার কুড়ুলগাছি প্রকাশ্যে প্রবাসীর কাছ থেকে টাকা ছিনতাই, পরিকল্পনাকারী দুইজন গ্রেপ্তার চুয়াডাঙ্গায় যে কারণে বিএনপির ‘নিশ্চিত’ ২টি আসন হাতছাড়া চুয়াডাঙ্গা-২ আসনে দাঁড়িপাল্লা বিপুল ভোটে এগিয়ে রুহুল আমিন  চুয়াডাঙ্গা -১ আসনে দাঁড়িপাল্লা অ্যাড.মাসুদ পারভেজ রাসেলের বিজয়  চুয়াডাঙ্গায় বিছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন চুয়াডাঙ্গায় ৭৯ হাজার টাকাসহ ভোটকেন্দ্রের সামনে থেকে জামায়াত নেতা আটক চুয়াডাঙ্গার দুইটি আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে

চুয়াডাঙ্গায় এক বছরে বিয়ে ৮ হাজার, বিচ্ছেদ ৫৫০০

  • প্রকাশের সময় : ১১:১১ অপরাহ্ন, শনিবার, ২ আগস্ট ২০২৫
  • ২৭৪ পড়া হয়েছে

চুয়াডাঙ্গা জেলায় আশঙ্কাজনকহারে বাড়ছে বিবাহবিচ্ছেদের ঘটনা। পারিবারিক অস্থিরতা, ব্যক্তিগত স্বার্থপরতা, পরকীয়া, বাল্যবিবাহ, বনিবনা না হওয়া ও মতবিরোধসহ নানা কারণে ভেঙে পড়ছে দাম্পত্য সম্পর্ক।

চুয়াডাঙ্গা জেলা রেজিস্ট্রার কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে জেলায় মোট বিবাহ হয়েছে ৮ হাজার ১০৬টি, আর বিচ্ছেদ ঘটেছে ৫ হাজার ৫২১টি।

জেলার চার উপজেলার বিচ্ছিন্ন পরিসংখ্যানে দেখা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলায় বিবাহ হয়েছে দুই হাজার ২২৬টি, বিচ্ছেদ দুই হাজার ১৭৭টি। আলমডাঙ্গায় বিবাহ ২ হাজার ৪৩১টি, বিচ্ছেদ এক হাজার ২৩৭টি। দামুড়হুদায় বিবাহ এক হাজার ৮২৮টি, বিচ্ছেদ ৯২১টি। জীবননগরে বিবাহ এক হাজার ৬২১টি, বিচ্ছেদ এক হাজার ৯৬টি। সব মিলিয়ে গত বছর জেলার চার উপজেলায় মোট বিবাহ হয়েছে ৮ হাজার ১০৬টি, আর তালাকের ঘটনা ঘটেছে ৫ হাজার ৫২১ যা মোট বিবাহের প্রায় ৬৮ শতাংশ।

চুয়াডাঙ্গা সদর উপজেলা মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রার কাজি শামসুল হক জানান, বিবাহবিচ্ছেদের পেছনে প্রধান কারণ হচ্ছে পরকীয়া। এছাড়া সংসারে বনিবনা না হওয়া, স্বামীর প্রবাস জীবন, পারস্পরিক অবিশ্বাসসহ নানা কারণে সংসার ভেঙে যাচ্ছে।

জনপ্রিয়

জীবননগরে রমজানের দ্বিতীয়দিনেই কাঁচাবাজারে অস্বস্তি বেগুনের দাম বেড়েছে দ্বিগুণ, শশা ও লেবুর দাম আকাশ ছোঁয়া

চুয়াডাঙ্গায় এক বছরে বিয়ে ৮ হাজার, বিচ্ছেদ ৫৫০০

প্রকাশের সময় : ১১:১১ অপরাহ্ন, শনিবার, ২ আগস্ট ২০২৫