, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত চুয়াডাঙ্গায় হামের উপসর্গে আক্রান্ত ৩, রোগী ভর্তি: পরিস্থিতি সামাল দিতে আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত সকলের সহযোগিতায় একটি আধুনিক উন্নত চুয়াডাঙ্গা গড়তে পারব : নবাগত জেলা প্রশাসক মিজ্ লুৎফন নাহার চুয়াডাঙ্গায় একই ব্যক্তির নামে দুটি মাজার! জনমনে নানা প্রশ্ন টানা তাপপ্রবাহে অতিষ্ঠ সীমান্তবর্তী চুয়াডাঙ্গার মানুষ অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় দামুড়হুদায় পেঁয়াজের দামে হতাশ চাষিরা, গুনতে হচ্ছে লোকসান চুয়াডাঙ্গার ৪ উপজেলায় ৫০ হাজার ফুয়েল কার্ড বিতরণ: শুক্রবার জেলার যে সকল পাম্পে আজ তেল বিতরণ করা হবে চুয়াডাঙ্গায় ছাত্রদলের মতবিনিময় সভায় শরীফুজ্জামান শরীফ ঝিনাইদহে বিপন্ন মেছো বিড়ালের দুটি শাবক উদ্ধার, নিরাপদে অবমুক্ত

গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

  • প্রকাশের সময় : ০৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • ৩৩৪ পড়া হয়েছে

মেহেরপুরের গাংনী উপজেলার ওলিনগর গ্রামে মোটরসাইকেলের ধাক্কায় মন্টু হোসেন (৫২) নামের এক পথচারী নিহত হয়েছেন। আজ বিকেলে বাড়ির সামনে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে দাঁড়িয়ে থাকা অবস্থায় এই দুর্ঘটনার স্বীকার হন তিনি। মন্টু হোসেন অলিনগর গ্রামের কাতল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষক মন্টু মিয়া বাড়ির সামনের সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। মন্টু হোসেন ছিটকে গিয়ে চলন্ত একটি মাইক্রোবাসের সাথে ধাক্কা লেগে সড়কের লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নেওয়া হয় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার সাথে সম্পৃক্ত মোটরসাইকেল ও মাইক্রোচালককে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

প্রকাশের সময় : ০৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫