, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুষ্টিয়ায় নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ ইবি শিক্ষিকা হত্যার আসামি দুই শিক্ষক ও এক কর্মকর্তা সাময়িক বরখাস্ত চুয়াডাঙ্গায় লাইফ কেয়ার মেডিকেল সেন্টার সিলগালা, দুই লাখ টাকা জরিমানা কুষ্টিয়ায় হত্যাকারীদের শাস্তির দাবিতে চার সন্তান নিয়ে রাস্তায় ইবি শিক্ষিকার স্বামী দৈনিক আমাদের সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান প্রবাসীর চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে চুয়াডাঙ্গায় ফিলিং স্টেশনে ভিড়,জ্বালানি তেল কেনার সীমা নির্ধারণ, কোন গাড়ি পাবে কত লিটার চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য রাখার অপরাধে ৫ মাদকসেবীকে কারাদণ্ড দীর্ঘ এক যুগ ধরে নির্বাচন বন্ধ ও অবিলম্বে প্রশাসক নিয়োগ ও নির্বাচন দাবিতে হাউলী ইউনিয়নে মানববন্ধন জীবননগর বিএনপি নেতা ময়েনের নামে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কুষ্টিয়ায় নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ

  • প্রকাশের সময় : ৯ ঘন্টা আগে
  • ৩ পড়া হয়েছে

সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়া

কুষ্টিয়ার খোকসার গড়াই নদীতে গোসলে নেমে নিখোঁজ ৪ শিশুর দুই জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অপর দুই শিশুর সন্ধানে ফায়ার ব্রিগেড ও স্থানীয় জেলেরা নদীতে তল্লাশি অব্যাহত রেখেছে। তবে খুলনা থেকে ডুবুরি দল আসার পর মূল অভিযান শুরু হবে।

শনিবার দুপুর আড়াইটার দিকে গড়াই নদীর খোকসা-ওসমানপুর খেয়া ঘাটে গোসেলে নামে চার কন্যা শিশু। তারা সাঁতার দিয়ে নদীর মাঝে জেগে ওঠা চরে যাওয়ার চেষ্টা করে। কিন্তু নদীর স্রোত  তাদের (শিশুদেরে) ভাসিয়ে গভীর নদীতে নিয়ে যায়।

খেয়া ঘাটের ডিঙ্গি নৌকার মাঝিরা দুই কন্যা শিশুকে জীবিত উদ্ধার করে। কিন্তু ফারুকের মেয়ে তাইফা (৭) ও সোহেলের মেয়ে সুরাইয়া (৮) নদীর পানিতে তলিয়ে যায়। ডিঙ্গি নৌকার মাঝিরা সামিয়া (৬) ও সুমায়য়া (৮) নামের দুই শিশুকে জীবিত উদ্ধার করে।

নিখোঁজ ও উদ্ধার হওয়া শিশুরা সবাই উপজেলার ওসমানপুর ইউনিয়নের ওসমানপুর গ্রামী বাসিন্দা এবং একে অপরের আত্মীয়।শিশুদের নিখোঁজের খবর শুনে খোকসা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনা স্থলে পৌচ্ছে নদীতে মাছ ধরার জাল নামিয়ে তল্লাসী শুরু করেছে। তাদের সহযোগিতা করছে স্থানীয়রা।

উদ্ধার হওয়া শিশু সামিয়া জানায়, তারা চারজন একসাথে নদীতে গোসলে নামে। তারা সাঁতার দিয়ে নদীর মাঝে জেগে ওঠা চরে যাচ্ছিলো। এসময় নদীর স্রোত তাদের ভাসিয়ে নিয়ে যায়। তারা সবাই ডাঙ্গায় ওঠের চেষ্টা করছিলো। কিন্তু অন্যরা ভেসে গেছে।

জীবিত দুই শিশুকে উদ্ধার করা ডিঙ্গি নৌকার মাঝি আব্দুর রশিদ জানায়, বেলা আড়াইটার দিকে নদীর ওসমানপুর ঘাটে শিশুদের সাঁতার কাটতে দেখেন। যাত্রী নামিয়ে তিন শিশুদের ভেসে যেতে দেখেন। তিনি দ্রুত নৌকা নিয়ে গিয়ে দুই শিশুকে উদ্ধার করেন। অপর এক শিশুকে পানিতে ডুবে যেতে দেখেছেন।

নিখোঁজ তাইফার খালাতো বোন আয়শা জানায়, চার শিশু একসাথে নদীতে গোসেলে আসে। তারা সবাই একসাথে নদীতে ভেসে যায়। নৌকার মাঝিরা দুই শিশুকে উদ্ধার করলেও তার খালাতো বোন তাইফা সহ দুই জনের সন্ধান মেলেনি। তারা জীবিত অথবা মৃত স্বজনের জন্য অপেক্ষা করছেন।

খোকসা ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্স খোকসা ইউনিটের লিডার রওশন আলী জানান, উদ্ধার হওয়া জীবিত শিশুদের বক্তব্য মতে দুই শিশু নিখোঁজ রয়েছে। ইতোমধ্যে নিখোঁজ এক মেয়ে শিশুর পাজামা ভেসে উঠে এসেছে। খুলনা থেকে ডুবুড়ি দল রওনা হয়েছে। রাত ৮টা নাগাদ তাদের এসে পৌঁছানোর কথা রয়েছে। আলোর ব্যবস্থা করা গেলে নিখোজ শিশুদের উদ্ধারে অভিযান করা হতে পারে।

জনপ্রিয়

কুষ্টিয়ায় নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ

কুষ্টিয়ায় নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ

প্রকাশের সময় : ৯ ঘন্টা আগে