শিমুল রেজা,
আসন্ন পৌরসভা নির্বাচনে আলহাজ্ব মশিউর রহমানকে দর্শনা পৌরসভার মেয়র হিসেবে দেখতে চায় দর্শনা পৌর সর্বস্তরের জনগণ। গ্রামনীতি থেকে সামাজিক উন্নয়ন—দীর্ঘ সময় ধরে দর্শনার সক্রিয় ভূমিকা রাখায় বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মশিউর রহমান এখন সবার কাছে এক নামে পরিচিত।
স্থানীয় রাজনীতির পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ মানুষের পাশে থাকার কারণে তিনি পৌর রাজনীতিতেও আলোচনায় উঠে এসেছেন। স্থানীয়দের একটি অংশ তাকে দর্শনা পৌরসভার মেয়র হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন।
দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির অন্যতম সমন্বয়ক ও মেমনগর বিডি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় এর সভাপতি আলহাজ্ব মশিউর রহমান দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক উদ্যোগেও সক্রিয় ভূমিকা রেখে আসছেন। বিজিএমইএ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু'র দিকনির্দেশনা ও বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে দর্শনা পৌরসভা জুড়ে কর্মীদের সংগঠিত রাখতেও তিনি সক্রিয় বলে দলীয় সূত্রে জানা গেছে। নেতাকর্মীদের দাবী পৌর নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন পাওয়ার যোগ্য, ত্যাগী, সুশিক্ষিত, ভদ্র, ক্লিনম্যান ও কর্মীবান্ধব নেতা।
উন্নত রাজনৈতিক পরিস্থিতিতে ব্যবসায়ীদের নিরাপত্তা ও ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখতে তিনি উদ্যোগ নেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। কোনো ব্যবসায়ী সমস্যায় পড়লে রাজনৈতিক ব্যস্ততার মাঝেও তাদের পাশে দাঁড়িয়েছেন বলেও দাবি করা হয়।
প্রশাসনের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছেন তিনি। এছাড়া বিভিন্ন মহলের মধ্যে সুষ্ঠু সম্পর্ক বজায় রাখতে মধ্যস্থতার উদ্যোগও নিয়েছেন।
স্থানীয়দের ভাষ্য, ব্যক্তি জীবনে তিনি উদার মনের মানুষ। রাজনীতি মূলত জনকল্যাণমূলক কর্মকাণ্ড, নৈতিক নেতৃত্ব এবং ইসলামী মূল্যবোধে পরিপূর্ণ হওয়া উচিত—এমন মতও ব্যক্ত করেছেন তিনি।
তিনি একজন শিক্ষিত, জ্ঞানী এবং প্রজ্ঞাবান রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে দীর্ঘদিন ধরে দর্শনা পৌরবাসীর জন্য
সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছেন।