, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কৃষিই দেশের অর্থনীতির চাবিকাঠি কৃষক বাঁচাতে খাল খননের বিকল্প নেই : পানিসম্পদ মন্ত্রী দামুড়হুদায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে শ্বশুর দর্শনাবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন নতুন উপজেলা গঠনের ঘোষণার দাবি চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন চুয়াডাঙ্গায় গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু চুয়াডাঙ্গায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ ওষুধ ও মাদকদ্রব্য উদ্ধার দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে চার জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দামুড়হুদায় অবৈধ বাঁধ অপসারণ ও চায়না দুয়ারি জালের বিরুদ্ধে কঠোর অভিযানে জাল ধ্বংস দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

আলমডাঙ্গায় দুই ভাইকে কুপিয়ে জখম

  • প্রকাশের সময় : ১০:১২ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • ১০২ পড়া হয়েছে

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নের ফুলবগাদি গ্রামে নিজ জমিতে বেড়া দেওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীর হামলায় জখম হয়েছেন দুই ভাই। ঘটনাটি ঘটেছে বুধবার (০১ অক্টোবর) সকালে।
আহতরা হলেন ফুলবগাদি গ্রামের মোনর আলীর দুই ছেলে মোতালেব হোসেন (৪০) ও সাইফুল ইসলাম (৪৭)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মোতালেব ও সাইফুল নিজ জমিতে বেড়া দেওয়ার কাজ করছিলেন। এ সময় প্রতিবেশী আসাদ ও তার সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে।

আহত সাইফুল ইসলামের স্ত্রী নাসিমা খাতুন জানান, “নিজ জমিতে বেড়া দেওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী আসাদ ওরফে সোলাইমানদের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। তারা বলে, জমিতে বেড়া দিলে ফসল ফলাতে সমস্যা হবে। আমি জানাই, ফসল ফলানোর সময় বেড়া সরিয়ে নেওয়া হবে। এরপরও তারা গালিগালাজ ও হত্যার হুমকি দেয়। বিষয়টি পুলিশকেও জানানো হয়েছিল।”

তিনি আরও বলেন, “এরই জেরে আজ সকালে আমার চাচাতো দেবর মুজিবর, সিদ্দিক, নূর ইসলাম, আসাদ ওরফে সোলাইমান, সাব্বিরসহ কয়েকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে আমার স্বামী ও দেবরকে কুপিয়ে জখম করে। আমি প্রতিবাদ করলে আমাকেও বাঁশ দিয়ে বেধড়ক পেটানো হয়। পরে পরিবারের অন্যান্য সদস্যদের সহায়তায় দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।”

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ইসরাত জেরিন জেসি বলেন, “দুজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে একজনকে ছেড়ে দেওয়া হলেও অপরজনকে ভর্তি রাখা হয়েছে।”

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, “ঘটনাটি শুনেছি। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয়

কৃষিই দেশের অর্থনীতির চাবিকাঠি কৃষক বাঁচাতে খাল খননের বিকল্প নেই : পানিসম্পদ মন্ত্রী

আলমডাঙ্গায় দুই ভাইকে কুপিয়ে জখম

প্রকাশের সময় : ১০:১২ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫